বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন আমতলী পৌর শাখার আগামী তিন বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত এক চিঠিতে পাঁচ সদস্যের এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আশিকুর রহমান আসলামকে সভাপতি, রুবেল মাতুব্বরকে সহ-সভাপতি, মো. মশিউর রহমান লিটনকে সাধারণ সম্পাদক, মো. রুবেল মৃধাকে যুগ্ম সম্পাদক এবং মো. আরিফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১৫ দিনের মধ্যে আমতলী পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সেলে পাঠাতে হবে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণার বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
এর আগে ২৭ আগস্ট বরগুনার পাথরঘাটা পৌর শাখারও পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।