মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসর ঢাকা-মাওয়া মহাসড়কে নিষিদ্ধ বরগুনা জেলা ছাত্রলীগের মিছিল আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা আমতলী পৌর লেকের সৌন্দর্যবর্ধন কাজ বন্ধ, তদন্তে ইউএনওর চিঠি মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫ শিক্ষার্থী বেতাগীতে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিদ্যুৎ গেলেই পানি বন্ধ, তীব্র সংকটে পটুয়াখালী পৌরবাসী

আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসর

ক্রীড়া ডেস্ক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
লিওনেল মেসি------------------------ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্ট তিনি বিদায় ঘোষণা দেন।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন।

মেসির পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

ফাইনালে খেলার পর এতগুলো দিন পার হয়ে গেল। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিলাম—আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। সিদ্ধান্তটা নিতে গিয়ে বুক ফেটে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, তবে আমি বুঝতে পারছি এখনই সঠিক সময়।

আমি সৃষ্টিকর্তার দোহাই দিয়ে বলছি- নিজের সবকিছু উজাড় করে দিয়েছি। শুধু যে গত কয়েক বছরে আমরা সব জয়ে রঙিন হয়েছি তা-ই নয়, এর আগেও সবসময় এ জার্সির জন্য লড়াই করেছি। নিজের সর্বোচ্চটা দিয়েছি। ফুটবলের মাধ্যমে আপনাদের মুখে একটুখানি হাসি ফোটাতে চেয়েছি, চেয়েছি একজন আর্জেন্টাইন হিসেবে আপনারা যেন গর্ববোধ করেন।

দিন তো অল্পই বাকি, জীবনের একেকটি অধ্যায় শেষ হতে থাকে। এ অধ্যায়টা শেষ করা আমার জন্য খুব বেদনার। জাতীয় দলের অংশ হওয়াকে ভালোবেসেছি, ভালোবাসি এবং সারাজীবন ভালোবাসব।

আমি নিজেকে একদম খালি করে দিয়েছি, আর দেয়ার মতো কিছুই বাকি নেই। তাছাড়া পেছনে অনেক তরুণ ও প্রতিভাবান ফুটবলার উঠে আসছে, যারা এ সুযোগ পাওয়ার যোগ্য।

গত ২০ বছরের অকৃত্রিম ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। মাঠের ভেতর থেকে আপনাদের চিৎকার শোনার মুহূর্তগুলো খুব মিস করব। এখন থেকে আমিও আপনাদের মতোই একজন—মাঠের বাইরে থেকে সবসময় দলকে সমর্থন দিয়ে যাব, পাশে থাকব (ভালো কিংবা মন্দ—সব সময়ই)।

সবসময় পাশে থাকার জন্য আমার পরিবারকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর কিন্তু কঠিন একটি সফরে আমার সঙ্গী হওয়ার জন্য কৃতজ্ঞতা। ধন্যবাদ আমার প্রত্যেক কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের, যাদের সঙ্গে খেলার সুযোগ হয়েছে। জীবনের সেরা ও অবিস্মরণীয় সব স্মৃতি নিয়ে বিদায় নিচ্ছি।

আমি শান্ত মনে ও গর্ব নিয়ে বিদায় নিতে পারছি, কারণ আমার সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি। আপনাদের সঙ্গে এ পথচলাটা ছিল একদম ঘোর লাগা এক উন্মাদনার মতো। ভালোবাসাই সবাইকে!

আমাকে আর্জেন্টাইন বানিয়ে জন্ম দেয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।

এগিয়ে যাও আর্জেন্টিনা!

(এ কথাগুলো আমি ২১ জুলাই লিখেছিলাম, ফাইনালের ঠিক দুই দিন পর। আজ বাবার সঙ্গে এ ঘটনা ঘটার পর আমি আগের চেয়েও বেশি নিশ্চিত যে, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..