রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস এইচএসসিতে পাশ করা সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ ‎বাড্ডা থানার এসআই হানিফের বিরুদ্ধে গভীর রাতে যুবতী নারীর বাসায় অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুণ্ঠনের অভিযোগ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরুর অনুমোদন

শীতে প্রকট দিনাজপুর , হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ

দিনাজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৬৩১৪ বার পঠিত

কনকনে শীতে কাঁপছে দিনাজপুরবাসী। উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গতকাল শনিবার বিকেল থেকে আজ রোববার সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়ছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো পড়ছে শিশির।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ মানুষ। দিনাজপুর শিশু হাসপাতাল এবং দিনাজপুর সদর হাসপাতালে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে বলে জানা গেছে।

শিশু হাসপাতালে কর্মরত ডা. সাব্বির হোসেন রোববার সকালে এনটিভিকে বলেন, ‘শীত বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা বেড়ে গেছে। হাসপাতালে কোনো শয্যা খালি নেই। ধারণক্ষমতার চেয়ে বেশি শিশুকে চিকিৎসা দেওয়া লাগছে। অবস্থা গুরুতর অনেককে ভর্তি করতে হচ্ছে। আবার অনেককে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।’

জেলার সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনাও ঘটছে। খেটে খাওয়া মানুষজনের অনেকেই গরম কাপড়ের অভাবে ভোরে কাজে যেতে পারছেন না।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জুল হোসেন জানান, আজ রোববার দিনাজপুরের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ আর ছয় থেকে আট কিলোমিটার বেগে বয়ে চলেছে বাতাস।

আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..