বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলবাসী আনন্দিত ও গর্বিত : কিশোরগঞ্জ ও জামালপুর জেলার দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা রাষ্ট্রপতির সঙ্গে ইসির প্রতিনিধিদলের সাক্ষাৎ ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন’ নসরতপুর খাদ্য গুদামে বিভিন্ন জেলার চাল মজুত, সরকারি প্রকল্পে সরবরাহের অভিযোগ মোরেলগঞ্জে বাংলা কিউআর ও ক্যাশলেস কার্যক্রম সম্প্রসারণে ক্যাম্পেইন কাঠালিয়ায় মেয়াদোত্তীর্ণ চিকিৎসকের অনুসন্ধানের জের:সাংবাদিকদের আটকে রেখে চাঁদা দাবি, নেপথ্যে ছাত্রলীগ নেতা অপু মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩শ’ গাছের চারা বিতরণ তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কেরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলীতে আমড়া-লেবু দেয়ার কথা বলে ডেকে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৬২৬১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামী লীগের দুই গ্রুপের একই স্থানে সভা আহবান করায় ১৪৪ ধারা জারি করেন স্থানীয় প্রশাসন। নাচোল বাসস্ট্যান্ড, ডাক বাংলো পরিষদ, উপজেলা পরিষদ ও এর আশপাশে আজ সোমবার সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ।

তিনি বলেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু দুই পক্ষ সোমবার সকাল ১০ টায় নাচোল বাসস্ট্যান্ডে সমাবেশ ডাকে।

তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সোমবার সকাল ৭টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নাচোল থানার ওসি সেলিম রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু সোমবার সকালে একই স্থানে সভা ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সোমবার সকাল ৭টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উল্লেখ্য, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের নারী ঘটিত বিষয়ের প্রতিবাদে বাসস্ট্যান্ডে সোমবার সকালে মানববন্ধন করার প্রস্তুতি গ্রহন করে, অপর দিকে একই দিনে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সমাবেশ ডাকার প্রস্তুতি নেয়। এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সোমবার সকাল ৭টা হতে সন্ধ্যা সাত টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেনন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..