বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীতে দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেট্রোরেলে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন চীনের জাতীয় দিবসে শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা স্বৈরাচার-গুপ্ত এক হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রূপপুরের প্রথম ইউনিট উৎপাদনে, ভাল্ব পরীক্ষা সফল এমপি ফেরদৌসীর পদত্যাগ:শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়: শফিকুর রহমান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী সংরক্ষিত সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী---------------------------ছবি: সংগৃহীত

ফেনীতে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে জেলার পরশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সেখানে বৃক্ষ রোপণ করেন। এছাড়া নদী খনন কর্মসূচিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ঢাকা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে এসে পৌঁছালে ফেনী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ অন্যান্য নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), ফেনী-৩ আসনের সংসদ সদস্য পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..