মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলায় আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ; আহত ২০

ভোলা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৬০৫৭ বার পঠিত

ভোলার ভেদুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ইউনিয়নের ব্যাংকের হাট কলেজ এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই ও বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থী মোস্তফা কামালের সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটে।

গণসংযোগকালে নৌকা প্রতীকের সমর্থকরা সতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া করে। সতন্ত্র প্রার্থীর সমর্থকরা পাল্টা ধাওয়া করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ইটপাটকেল নিক্ষেপ, লগি-বৈঠা, ধারালো অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে মহড়া দিতে দেখা যায়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষকে নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি শান্ত করে পুলিশ। উল্লেখ্য, ৫ম ধাপে আগামী ৫ই জানুয়ারি ভোলার ভেদুরিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..