তাড়াইলে ছাত্র জমিয়ত বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) তাড়াইল সদরের মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অনুষ্ঠিত কাউন্সিলে মুহাঃ সারোয়ার হুসেন সায়িমকে সভাপতি ও মাহাদী হাসান বাপ্পিকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, তাড়াইল উপজেলা শাখার সভাপতি মুফতি মুসলেহ উদ্দিন কাসেমী। প্রধান বক্তা ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এস এম মাসুদুর রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন আবুল বাশার।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি মাহদী হাসান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আম্মার সাঈদ, সহ-সাধারণ সম্পাদক সোহান আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহাদী হাসান সামনুন, অর্থবিষয়ক সম্পাদক জিমানুল হক, প্রচার সম্পাদক মুহাঃ মুয়াজ্জেম, প্রশিক্ষণ সম্পাদক লাদেন আহমাদ, সাহিত্য সম্পাদক মাহাদী হাসান, পাঠাগার সম্পাদক সাকিব আহমদ, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ ও কলেজ বিষয়ক সম্পাদক সাকিম আহমদ।
কাউন্সিলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের তাড়াইল উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ছাত্র জমিয়তের কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ছাত্রসমাজকে দ্বীনি মূল্যবোধ, নৈতিকতা ও আদর্শিক চেতনায় গড়ে তোলার পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।