বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেটে ভাঙচুর করা হয়েছে। পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ হস্তান্তরের দাবিতে এ ভাঙচুর করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) এ ভাঙচুর চালানো হয়েছে।

পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ হস্তান্তরের দাবিতে কঠোর কর্মসূচিতে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

বুধবার আন্দোলনের দ্বিতীয় দিনে আন্দোলনরত শিক্ষার্থীরা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর চালিয়েছেন। পূর্বঘোষিত আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে ক্লাস-পরীক্ষা বর্জন, ক্যাম্পাসে গণজমায়েত ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীরা জানান, গবেষণার জন্য নির্ধারিত জমি ফেরত না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক শিক্ষা ও উচ্চতর কৃষি গবেষণা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত শিক্ষার্থীদের একজন বলেন, আমাদের ক্যাম্পাস এবং এর জমি উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এর জন্য সাময়িক কিছু অসুবিধা হলেও বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে আমরা সবাই সম্মিলিতভাবে তা মেনে নিতে সম্মত হয়েছি।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার বেলা ১১টায় পুরাতন বাণিজ্য মেলা মাঠে গণজমায়েত কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সেখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কমিটিকে সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ওই জমিতে সচিবালয়ের ভবনের জন্য মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ চলছিল। ক্ষুব্ধ শিক্ষার্থীরা সয়েল টেস্টের সরঞ্জাম ও মেশিনারিজ জব্দ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে আসেন। একই সঙ্গে গণপূর্ত মন্ত্রণালয়ের টাঙানো একটি সাইনবোর্ডও খুলে ক্যাম্পাসে নিয়ে যান তারা।

বুধবার সকালে শিক্ষার্থীরা পুনরায় বাণিজ্য মেলা মাঠে যান। মেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ না করায় সেখানে ভাঙচুর চালান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে গত ১৫ অক্টোবর গবেষণা মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে দ্রুত হস্তান্তরের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। একই দিনে মাঠটি ফিরিয়ে দেয়ার আকুল আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয় পরিবার।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..