বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

​নান্দাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

​এম আর বাবুল নান্দাইল (ময়মনসিংহ):
  • আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি’র সার্বিক তত্ত্বাবধানে উৎসবমুখর পরিবেশে দিনটি পালিত হয়।

বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) এ উপলক্ষে নান্দাইল নতুন বাজার এলাকা থেকে একটি বর্ণাঢ্য ও সুসজ্জিত র‍্যালি বের হয়। র‍্যালিটি কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের নান্দাইল পুরাতন বাস স্ট্যান্ড অতিক্রম করে শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও বাদ্যযন্ত্রসহ হাজারো নেতাকর্মীর সুসংগঠিত অংশগ্রহণে মহাসড়ক জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালি শেষে শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে আয়োজিত সংহতি সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (সচিব) মো. এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লিটন এবং যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো কামরুজ্জামান রাসেল প্রমুখ।

সমাবেশে বক্তারা যুবদলের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের কথা স্মরণ করে বলেন, “তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি’র দিকনির্দেশনা ও শক্তিশালী নেতৃত্বে নান্দাইল বিএনপি ও যুবদল আজ সুসংগঠিত। দেশের যেকোনো গণতান্ত্রিক সংকট কাটাতে ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে সামনের কাতারে থেকে দায়িত্ব পালন করতে হবে।”

সমাবেশে নান্দাইল উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..