বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

আদমদীঘিতে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে নবান্নের উৎসব পালন

মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

বগুড়ার উপজেলার প্রায় ৩৫ টি গ্রামের হিন্দু সম্প্রদায়ের পরিবারে আনন্দঘন পরিবেশে নবান্ন উৎসব পালিত হয়েছে। পঞ্জিকা মতে বাংলা অগ্রহায়ন মাসের প্রথম দিন অর্থাৎ ১ লা অগ্রহায়ন (১৮ নভেম্বর) বুধবার হিন্দু (সনাতন) সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে উঠানে তুলসী বেদীর সামনে কলার গাছের মোচঁপাতা সিঁদুর লাগিয়ে তামার পয়সা, ধুপকাঠি, নতুন ধান কাটার কাঁচি এবং শঙ্খ ও কাশি বাজিয়ে পরিবারের বড় ছেলে অথবা ছোট ছেলে ধুতি পরিহিত করে জমি থেকে নতুন ধান সনাতন ধর্মমতে (আখ) কেটে বাড়ির উঠোনে রেখে কুলোর উপরে ঝাঁপ দিয়ে ধান থেকে নতুন চাল বের করে কলা ও বিভিন্ন ফলমুল দিয়ে একসঙ্গে মিশিয়ে বাড়ির পরিবারের সকল সন্তানদেরকে নিয়ে ছোট ছোট কলার পাতায় প্রসাদ নিয়ে বাড়ির উঠানে দাঁড়িয়ে উত্তর মুখে হয়ে দেব-দেবতাদেরকে উৎসর্গ করে প্রসাদ সেবা করে নবান্ন করেন। মূলক এটা খোঁটা নবান্ন।

এরপর রাত্রিতে নতুন চালের অন্ন, মাছ এবং ৯ রকমের তরকারি রান্না করে প্রথমে তিন পুরুষের নামে উৎসর্গ করে তারপর বাস্তভিটা ও পুকুরে অন্ন দান করার পর পরিবার সহ আত্মীয়-স্বজন সবাই একসংগে নবান্ন উৎসব পালন করেন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে নবান্ন উৎসব উপলক্ষে উপজেলা সদরের পশ্চিম বাজার,সান্তাহার মাছের আড়ৎ,নশরতপুর বাজার,চাঁপাপুর বাজার সহ বেশ কিছু স্থানে মাছের মেলা বসে। মাছের মেলায় সৌখিন বড় বড় নানা জাতের মাছ বিক্রি হয়।

নবান্নকে কেন্দ্র করে বড় জাতের- কাতল, চিতল, রুই, মৃগেল, সিলভার কাপ, গ্রাস কাপ এবং নদীর পাঙ্গাশ মাছ সহ নানা রকমের মাছ মেলায় কেনার জন্য ক্রেতা ও দর্শনার্থীদের দেখা যায়।

প্রাচীন কাল থেকে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে নবান্ন উৎসব হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় অগ্রহায়ন মাসের প্রথম দিন অর্থাৎ ১লা অগ্রহায়ন (বুধবার,১৮ নভেম্বর) আদমদীঘি উপজলার প্রায় ৩৫ টি গ্রামে হিন্দু সম্প্রদায়ের পরিবারে নবান্ন উৎসব পালিত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..