রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন নান্দাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: আলোচনা সভা অনুষ্ঠিত দুমকিতে সরকারি রেকর্ডিয় হালট দখল করে পারিবারি কবরস্থানের প্রাচীর নির্মান: অবরুদ্ধ সাংবাদিক পরিবার চিরায়ত নিদ্রায় শায়িত হলেন কুনিয়া পাড়া নিবাসী মো: সোহেল রানা ডিসেম্বর নয়, এক্ষুনি আসুন”: শেখ হাসিনাকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন: দক্ষিণবাংলার অর্থনৈতিক মুক্তির মহাসড়ক: বদরুল আলম নাবিল, সভাপতি-পিজেএফ মির্জাগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার খুলে নেওয়ার অভিযোগ, উপাধ্যক্ষকে ঘিরে নানা বিতর্ক! আবারও শুরু সামিটের এলএনজি সরবরাহ আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভায় বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বেলা ১২টায় পৌর শহরের সাইলো রোড থেকে তারাপুর এবং তারাপুর মেইন রোড থেকে কাজিপুর মসজিদ পর্যন্ত সড়ক দুটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। সাইলো রোড থেকে তারাপুর পর্যন্ত ৫৫৩ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ২৮৫ টাকা।

অন্যদিকে তারাপুর মেইন রোড থেকে কাজিপুর মসজিদ পর্যন্ত ২৪৩ মিটার সড়ক নির্মাণে ব্যয় হবে ৪৪ লাখ ৭৭ হাজার ৭০৭ টাকা। সড়ক দুটি নির্মাণে মোট ব্যয় হচ্ছে ২ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ৯৯২ টাকা। সান্তাহার পৌরসভার প্রশাসক মাসুমা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, পৌর বিএনপির সহসভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম দিলদার আলম জুয়েল ও মামুনুর রশিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আমল, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর মহিলা দলের সভাপতি মুক্তা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ, ঠিকাদার জামিল আহসান, বীর বিক্রম লেফটেন্যান্ট শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম শাহরিয়ার, ছাত্রনেতা ফাহমিদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..