রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির । নানা কর্মসূচির মধ্যে দিয়ে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় নেই রোনালদো

ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৬২৩৪ বার পঠিত

২০২১ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। গত এক বছরের পারফরম্যান্স বিবেচনায় এই তালিকায় জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তালিয়কায় জায়গা করে নিয়েছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পোলিশ তারকা রবার্ট লেভান্ডোস্কি।

মার্কার খবরে জানা গেছে, আগামী ১৭ জানুয়ারি এই পুরস্কার দেওয়া হবে। মেসিকে পেছনে ফেলে গত বছর এই পুরস্কার জিতেছিলেন লেভা। এনিয়ে দ্বিতীয়বার সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়লেন রোনালদো। গত বছর রোনালদোর জুভেন্টাস চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করেছিল। সাফল্য পায়নি চ্যাম্পিয়নস লিগেও।

লিভারপুলের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানো সালাহ এনিয়ে দ্বিতীয়বার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। ২০১৮ সালে সালাহ, লুকা মদ্রিচ ও রোনালদো এই তালিকায় জায়গা পেয়েছিলেন।

এ বছরই দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে বার্সেলোনা থেকে প্যারিসে পাড়ি জমান মেসি। জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবার বড় শিরোপা স্পর্শ করেন মেসি। গত মাসেই সর্বোচ্চ সপ্তম ব্যালন ডি অ’র শিরোপা জয় করেন মেসি।

২০২০ মৌসুমে ৪১ গোল করেছিলেন রবার্ট লেভান্ডোস্কি। ২০২১ মৌসুমে এখন পর্যন্ত বুন্দেসলিগা মৌসুমে রেকর্ড ৪৩ গোল করে বায়ার্নকে শীর্ষে রেখেছেন। আরেক বায়ার্ন কিংবদন্তি গার্ড মুলারের ১৯৭২ সালের করা রেকর্ড এখন ভাঙার পথে রয়েছেন লেভা।

ফিফা সদস্য দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়ক, গণমাধ্যম ও সমর্থকদের ভোটে বর্ষসেরা খেলোয়াড়, কোচ বেছে নেওয়া হয়। আগামী ১০ জানুয়ারি ভোটিং কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

এদিকে নারীদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বার্সেলোনার অ্যালেক্সিরা পুটেলাস ও চেলসি স্ট্রাইকার স্যাম কার। গত মাসে নারীদের ব্যালন ডি অ’র জয় করেছেন পুটেলাস। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছিলেন হারমোসা ও কার।

জুরিখে ফিফার সদর দপ্তারে অনলাইন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..