বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

পাকিস্তান সফরে টিম অস্ট্রেলিয়া, নিরাপত্তাশঙ্কায় ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৬২৬২ বার পঠিত

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মার্চে পাকিস্তান সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। এই সিরিজ খেলতে নিজেদের সেরা দল নিয়েই পাকিস্তান সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়া দলের। প্রায় আড়াই দশক পর পাকিস্তান সফর যাওয়ার সূচিও ঠিক করে ফেলেছিল অস্ট্রেলিয়া।

কিন্তু অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে কিছু সন্ত্রাসী হামলায় নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে। গত সপ্তাহে লাহোরে সন্ত্রাসী হামলা হয়। গত বৃহস্পতিবার লাহোরে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন আহত ও ৩ জন নিহত হন।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিবৃতিতে জানায়, ‘সফরের পরিকল্পনা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং নিজেদের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।’

২০০৯ সালে শ্রীলঙ্কার দলের ওপর সন্ত্রাসী হামলার পর ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানে টেস্ট ক্রিকেট আয়োজন করা যায়নি। গত বছরও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিরাপত্তার কারণে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দল পাকিস্তান সফর বাতিল করে। এরপর ম্যাচের ঠিক আগে সফর প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া শেষবার ১৯৯৮ সালে মার্ক টেলরের নেতৃত্বে পাকিস্তান সফর করেছিল। পাকিস্তান সফরের বিষয়ে সবকিছুই ইতিবাচক ছিল। অ্যাসেজে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ৪-০ জয়ের পর শিল্ড টুর্নামেন্টে খেলোয়াড়দের পারফরম্যান্সের দিকে অবশ্য তাকাতে হয়নি নির্বাচকদের।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..