বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া

জনগণের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিএনপির সহ্য হচ্ছে না : আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৬২৫৩ বার পঠিত
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি মিথ্যা কথা বলতে এবং সন্ত্রাস করতে অভ্যস্ত। বাংলাদেশের কিছু ভালো হোক এটা তারা চায় না। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বানাতে পেরেছে, সেটা উনাদের সহ্য হচ্ছে না। সেজন্য হিংসায় তারা অপপ্রচার করছে।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাজাপুর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মকে কেন্দ্র করে আখাউড়ার ইউএনও এবং এসিল্যান্ডকে বদলি করা হয়েছে।
এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা এবং কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রকল্পের অনিয়মে যাদের জড়িত দেখা গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও যদি কেউ জড়িত থাকে অথবা বাংলাদেশের যেকোনো জায়গায় এই আশ্রয়ণ প্রকল্প নিয়ে কেউ যদি দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী ও কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া।

আরও উপস্থিত ছিলেন কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, আখাউড়া উত্তর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ ইউপির চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, মোগড়া ইউপির চেয়ারম্যান এম এ মতিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

সূত্র: বিডি প্রতিদিন

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..