বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

বেতাগীতে বিএনপির দুই গ্রুপের উত্তেজনা : ধাওয়া পাল্টা ধাওয়া

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৬২৬১ বার পঠিত

বরগুনার বেতাগীতে বিএনপির দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বেতাগী খাস কাচারি মাঠে সাবেক উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান কবিরের নেতৃত্বে সদ্য ঘোষিত জেলা ও উপজেলা কমিটি প্রত্যাহারের দাবী ও বিএপির আন্তর্জাতিক শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজুজ্জামান মামুন মোল্লাকে অবাঞ্ছিত ঘোষনা করে বিক্ষোভ মিছিল করে।

অপরদিকে সদ্য ঘোষিত উপজেলা কমিটির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খানের নেতৃত্বে জেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করে। দুই গ্রুপের মিছিল মুখোমুখি হলে উভয়পক্ষের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করতে দেখা যায়।

এসময় কথাকাটাকাটির জের ধরে চরম উত্তেজনা বিরাজ করলে স্থানীয় পুলিশ প্রশাসন কঠোর ভূমিকা গ্রহণ করে। এতে পরিস্থিতি শান্ত হয়।

পরে বিএনপি’র শাহাজাহান গ্রুপের নেতাকর্মীরা শহীদ মিনার এলাকায় অবস্থান নেন এবং সদ্য কমিটির নেতা-কর্মীরা মিছিল দিয়ে বিএনপির কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ করেন। স্থানীয় পুলিশ প্রশাসন পুরো এলাকা জুড়ে টহল জোরদার রেখেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..