বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ

বাবুল আক্তারের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯৯৭ বার পঠিত
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘স্ত্রী মিতু হত্যা মামলায় কারাবন্দি সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার যেসব অভিযোগ করেছেন, সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলেই এ বিষয়টি বোঝা যাবে।’

আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাবুল আক্তার কখন কী বলে, সেটা তার ব্যাপার। এখানে আমার মন্তব্য নেই, তদন্তের পরই সব চলে আসবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মামলাটি পিবিআই তদন্ত করছে। এ সংস্থাটির ওপর আমাদের ভরসা রয়েছে। পিবিআই যতগুলো অনুসন্ধান করেছে সবগুলোই বাস্তবসম্মত এবং অত্যন্ত সূক্ষ্মভাবে তারা অনুসন্ধান করেছে। ৩০ বছর আগের খুনের মামলারও তারা আসামি চিহ্নিত করেছে এবং আসামি গ্রেপ্তার করেছে। পিবিআই যেটা করবে সেটা ভুল করবে না বলে আমার বিশ্বাস। বাবুল আক্তার যে প্রশ্নগুলো তুলেছেন, আমার মনে হয় তদন্তের পর সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।’

নির্বাচনকে কেন্দ্র করে থানায় থানায় বিএনপি নেতাকর্মীদের তালিকা করা হচ্ছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা অনেক সময় অনেক কথা বলেন। এগুলো বিএনপির আরেকটা কৌশল।’

সীমান্তে মিয়ানমারের গোলা পড়ার ঘটনা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ জানিয়েছে। আমরা আশা করছি এমন ঘটনা আর ঘটবে না। এরপরও যদি মিয়ানমার এ ধরনের ঘটনা ঘটায় আমরা ব্যবস্থা নেব।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..