বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি? তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত তাড়াইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এমদাদুল্লাহর ইফতার প্রদান আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার প্রতারক চক্রের ফাঁদে সংখ্যালঘুর জমি, এএসআইয়ের দাপটে দখলের অভিযোগ মোরেলগঞ্জ পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি আরবে ঈদ শুক্রবার প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের বৈঠক

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২১৩ বার পঠিত

মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে বহুপাক্ষিক বিষয়ে আলোচনা হয়।

নিউইয়র্ক সময় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) লোটে প্যালেস হোটেলে বৈঠকটি হয় বলে এক টুইট বার্তায় জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

টুইটে মোমেন-সিসন বৈঠকে আলোচনার বিষয়ে বলা হয়, তারা রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

চলতি বছরের আগস্টের শুরুর দিকে ঢাকা সফর করেছিলেন মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন।

এদিকে শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে জাতিসংঘের আগামী বছর অনুষ্ঠেয় পানি সম্মেলন নিয়ে একটি উচ্চ পর্যায়ের গোল টেবিলে আলোচনায় যোগ দেন। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে এবং তাজিকিস্তান পররাষ্ট্রমন্ত্রী সিরোজোদ্দীন মুহিরউদ্দীন এতে উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..