বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

ডেঙ্গু পরিস্থিতির উন্নতির জন্য কাজ করছে সরকার : তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৬২০৩ বার পঠিত

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এডিস মশা মোকাবিলা করতে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। এজন্য শুরু থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে৷ ডেঙ্গু পরিস্থিতির উন্নতির জন্য সরকার কাজ করছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত হাত ধোয়া বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হাত ধোয়ার চর্চার বাড়ানোর জন্য সরকারের পাশাপাশি সবার মধ্যে সচেতনতা বাড়ানো দরকার। হাত ধোয়ার যেসব বিষয়ে আমরা পিছিয়ে আছি, সেসবের সমাধান করে এগিয়ে যেতে হবে। নিজেকে সচেতন করলে সামষ্টিকভাবে দেশের উন্নয়ন হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, হাত ধোয়ার বিষয়ে অলসতায় ডায়রিয়াসহ নানা রোগ-বালাই হয়। তাই হাত ধোয়া ও জীবাণুমুক্তকরণে সরকারের পাশাপাশি সবার সচেতনতা বাড়াতে এগিয়ে আসা দরকার।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী ও অন্যান্যদের মধ্যে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জায়িদ জুরুজি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুল রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..