শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

ইসি থেকে এনআইডি নিতে চাইলে সরকারের সময় লাগবে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৬২৭৬ বার পঠিত

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিতে চাইলে সরকারের সময় লাগবে।

সোমবার (১৪ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

ইসি আলমগীর বলেন, ‘আমরা ধারণা করছি সরকার এনআইডি এখান থেকে নিতে চাইলে বেশ সময় লাগবে। আগামী নির্বাচনের আগে হয়তো এটা সম্ভব হবে না। সরকার এটা নিয়ে গেলে কমিশন ভোটার কার্ড করে ফেলবে। এজন্য এনআইডি রাখা না রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতির কাছে কমিশন থেকে চিঠি দেওয়া হচ্ছে।

চিঠিতে কি উল্লেখ থাকবে জানতে চাইলে তিনি বলেন, চিঠিতে কি উল্লেখ থাকবে সে বিষয়ে বলা হয়নি। এ বিষয়ে তারা (ইসি কর্মকর্তারা) আমাদের কাছে আবেদন করেছেন, তাদের বিষয়টি বিবেচনা করে দেখার জন্য আমরা রাষ্ট্রপতির কাছে চিঠি দিচ্ছি।

এখানে থাকুক নাকি চলে যাক, কমিশন কি চায়? জানতে চাইলে ইসি আলমগীর বলেন, কমিশনে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, সিদ্ধান্তও হয়নি। এটি এখানে থাকবে নাকি চলে যাবে সেটি বিবেচনা করতে বলা হয়েছে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনআইডি এখানে থাকলে কিছু ভালো দিক আছে। আবার জিনিসটি হলো সরকারের। আমাদের কাছে দিয়ে রেখেছে আবার নিয়ে যেতে চায়। প্লাস মাইনাস অনেক বিষয় আছে। যেহেতু রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, আমাদের অভিভাবক, সরকারেরও অভিভাবক, তাই ওনার কাছেই পাঠাচ্ছি। তিনি যেটা ভালো মনে করবেন, সেটাই সিদ্ধান্ত দেবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..