রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে এলো ৬ বাংলাদেশির মরদেহ, হোটেল মালিক আটক রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি স্বপ্ন পূরণ হলোনা, কফিনে বন্দি হয়ে দেশে ফিরলেন সৌদি প্রবাসী হাঁস চুরি করতে গিয়ে কাঁঠালিয়ায় গণপিটুনির শিকার ২ যুবক, পুলিশে সোপর্দ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্পের উদ্বোধন তালতলীতে জমি চাষে বাধা, যুবককে কুপিয়ে জখমের অভিযোগ বেতাগীতে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ জাল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন

পটুয়াখালী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৬০২৩ বার পঠিত
ছবি: বি. পিপলস নিউজ

আজ ৮ ডিসেম্বর পটুয়াখালী হানাদার মুক্ত দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে সকাল ৯ টায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশুপার্ক থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শেখ রাসেল শিশুপার্কে গিয়ে শেষ হয় এবং শেখ রাসেল শিশুপার্কের উন্মুক্ত মঞ্চে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম আরিফের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব‌‌ করেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.হাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাষক (শিক্ষা) শেখ আবদুল্লা ছাদীদ,জেলা পুলিশের প্রতিনিধি মোঃ শওকত আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, যুবলীগ নেতা মোঃ সোয়েব, সহ পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি জলিলুর রহমান। এছাড়াও পটুয়াখালী বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..