বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

আজও ঢাকার প্রবেশ পথে পুলিশের কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৬১৫৭ বার পঠিত

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ কোথায় হবে তা নিয়ে গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। ১০ লাখ লোকের সমাগম ঘটিয়ে বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করতে চাইলেও সরকার সে অনুমতি দিচ্ছে না।

উদ্ভূত এ পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকালের মতো আজও ঢাকার প্রবেশ পথে বেশ কয়েকটি স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব চেকপোস্টে পুলিশের কঠোর অবস্থান কঠোর লক্ষ্য করা যাচ্ছে।

এছাড়া মহাসড়কে যানবাহন কম রয়েছে। যাত্রীর সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় কম দেখা যাচ্ছে।

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকার প্রবেশ পথে গিয়ে দেখা যায়- সাইনবোর্ড, মৌচাক, মদনপুর, মেঘনা টোল প্লাজার সামনে মোট ৪টি পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে তল্লাশি করছে পুলিশ।

ডিএমপির ডেমরা জোনের পেট্রোল ইন্সপেক্টর নুরুল ইসলাম মল্লিক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় প্রস্তুত থাকি। আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে আমাদের দায়িত্ব পালন করছি, যাতে দেশের মানুষ ভালোভাবে থাকতে পারে। এ মহাসড়কে পুলিশের অনেকগুলো চেকপোস্ট বসানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..