বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

আইপিএলে অনিশ্চিত মুস্তাফিজদের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক:
  • আপলোডের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৬০০৭ বার পঠিত

গতকাল সকালে উত্তরাখন্ডের রুরকিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঋষভ পান্ত। ভয়াবহ এ দুর্ঘটনায় শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে ভারতীয় উইকেটকিপার ব্যাটারের। দেরাদূনের হাসপাতালে ভর্তি পান্ত এখন আগের তুলনায় ভালো আছেন। তবে দুর্ঘটনার চোট সেরে উঠতে এ ক্রিকেটারের বেশ সময় লাগবে বলে জানিয়ে দিয়েছেন দায়িত্বরত ডাক্তাররা।

চোট সেরে ফিরতে পান্তের কতো সময় লাগবে এমন প্রশ্নের জবাবে রোববার ক্রীড়া বিভাগের ডাক্তার কামার আজম বলেন, ‘লিগামেন্টে যে ধরনের চোট রয়েছে, সেটা সারতে পান্তের অন্তত তিন থেকে ছয় মাস সময় লাগবে। চোটের অভিঘাত গুরুতর হলে, আরও বেশি সময় লাগবে। পূর্ণাঙ্গ চোটের রিপোর্ট পেলেই কেবল সঠিক সময় বলা যাবে।’

দেরাদূনের হাসপাতালে পান্তের চিকিৎসার জন্য নিযুক্ত আছেন একদল ডাক্তার। সে দলেরি একজন বলেন, ‘প্রতিনিয়ত পান্তের শারীরিক অবস্থা কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। পান্ত স্থিতিশীল রয়েছেন। জীবনহানি জাতীয় কোনও ধরনের চোটে আপাতত ভুগছে না। হাসপাতালে পান্তের সঙ্গে তার মা-ও রয়েছেন।’

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার সিরিজ। নিশ্চিতভাবে সে সিরিজের দলে থাকছেন না পান্ত।অনিশ্চয়তা রয়েছে আইপিএল নিয়ে। পহেলা এপ্রিল থেকে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এ আসর। এখন ডাক্তারদের তথ্যমতে, এ টুর্নামেন্টেও পান্তের খেলা প্রায় অসম্ভব ব্যাপার। কারণ টুর্নামেন্টে অংশ নিতে হলে তাকে সেরে উঠতে হবে তিন মাসেরও কম সময়ে, যেটা প্রায় অসম্ভবের কাতারেই।

আশার বিষয়, পান্তের শরীরের কোনো অংশ পুড়ে যায়নি। শরীরের কোনো হাড়ও ভাঙেনি তার। শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই মুহূর্তে তার চিকিৎসার জন্য গঠন করা হয়েছে চিকিৎসকদের একটি দল। প্রয়োজনে দিল্লিতে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হতে পারে এই তরুণ ক্রিকেটারকে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..