বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

বেতাগী টু বরিশাল সরাসরি বাস সার্ভিস চালু

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৬২৭৭ বার পঠিত

বরগুনার বেতাগীতে বেতাগী থেকে বরিশাল সরাসরি বাস চলাচল সার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা করা হয়েছে।

এ বাস সার্ভিস উদ্বোধনের ফলে যাত্রীরা এখন থেকে বেতাগী থেকে সরাসরি বাসে বরিশাল যেতে পারবেন। এতোদিন বরিশালের সাথে সরাসরি বাস যোগাযোগ ছিল না।

রবিবার (১ জানুয়ারী) বিকাল ৪টায় বেতাগী বাসস্ট্রান্ডে বরিশাল-বরগুনা বাস মিনিবাস মালিক সমিতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চূয়ালী প্রধান অতিথি হিসেবে বাস সার্ভিসের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, বরিশাল বিভাগীয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিবাদ সাদিক আব্দুল্লাহ।

বেতাগী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেতাগী উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুরন রহমান ফোরকান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন ও বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন। বক্তৃতা করেন বরিশাল বাস মালিক সমিতি সাধারণ সম্পাদক সম্পাদক কাওসার হোসেন শিপন ও বরগুনা জেলা বাস মালিক গ্রুপের নির্বাহী সভাপতি নিজামুল হকব নাজিম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বেতাগী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ হাদিছুর রহমান পান্না। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে বাস যাত্রার উদ্বোধন করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..