শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ-উল ফিতর শনিবার তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি ঈদের দিন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি? তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত তাড়াইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এমদাদুল্লাহর ইফতার প্রদান আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

বেতাগীতে পুলিশের সামনেই হাতকড়াসহ পালিয়েছে চুরির মামলার আসামি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৬০৪১ বার পঠিত

সোমবার দুপুরে উপজেলার হোসনাবাদ এলাকা থেকে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে যান তিনি। পলাতক আসামির হাবিবকে ধরতে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা ও স্থানীয়রা জানান, কয়েক দিন আগে উপজেলার সোনার বাংলা বাজারে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পায় পুলিশ। এরপর সোমবার দুপুরে এসআই শহিদুল ইসলাম কনস্টেবল সোহলকে নিয়ে হাবিব বিশ্বাসের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁকে থানায় নিয়ে আসার সময় হাবিব হাতকড়াসহ দৌড়ে ধানখেতের মধ্য দিয়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। তবে একপর্যায়ে হাতকড়াটি ধানখেত থেকে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন বলেন, ‘চুরি মামলার সন্দিহান আসামি হাবিবকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় সে হাতকড়াসহ পালিয়ে যায়। আমরা তাকে খুঁজে না পেলেও হাতকড়া উদ্ধার করি। পলাতক ওই আসামিকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..