শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ-উল ফিতর শনিবার তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি ঈদের দিন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি? তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত তাড়াইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এমদাদুল্লাহর ইফতার প্রদান আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

বেতাগীতে আলোচিত ইউপি সদস্য শামীম হত্যা মামলার মূল আসামি চানমিয়া গ্রেপ্তার

আরিফুর রহমান সুজন (বিশেষ প্রতিবেদক):
  • আপলোডের সময় : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৬০৩২ বার পঠিত

বরগুনার বেতাগী চাঞ্চল্যকর ইউপি সদস্য শামিম খান হত্যা মামলার প্রধান আসামী চান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে বরগুনা আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড় থেকে শামীম হত্যা মামলার প্রধান আসামী চান মিয়া (৫৫) কে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বেতাগী থানার উপ-পুলিশ পরিদর্শক শুভ বাড়ৈ খুলনা ডিবি পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতারের পর তাকে বেতাগী থানায় নিয়ে আসা হয়। বুধবার (৪ জানুয়ারি) বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চান মিয়া কে হাজির করা হয়।

এর আগে এ মামলায় আসামী রাজা (ম), নুর মিয়া (৪৮) ও শিশির (৩৩) কে গ্রেপ্তার করা হয়। তারা সবাই আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ডের মেম্বার শামিম খাননের ঘরে রাতে ঘুমন্ত অবস্থায় দরজা বন্ধ করে পেট্রোল দিয়েআগুন দেওয়া হয়। এতে স্ত্রী সন্তানসহ তিনি মারাত্মকভাবে আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় শামীম খানের মা মনোয়ারা বেগম বাদী হয়ে বেতাগী থানায় অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে বেতাগী থানায় নিয়ে আসা হয়। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..