বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

তাড়াইলে শেখ কামাল আন্তঃস্কুল-মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্ভোধন

আনোয়ার হোসাইন জুয়েল: তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৬০৬২ বার পঠিত
উপজেলা প্রশাসন কর্তৃক কিশোরগঞ্জের তাড়াইলে শেখ কামাল আন্তঃস্কুল-মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার আয়োজন। ১৪ জানুয়ারি ( শনিবার ) দুপুর ২টায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্তঃস্কুল-মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। উদ্ভোধনী বক্তব্যে তিনি বলেন, শেখ কামাল আন্তঃস্কুল-মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্যে হল, নিয়মতান্ত্রিকভাবে প্রতিভা বাছাই করা। আশা করছি, এখান থেকে ভবিষ্যৎ দ্রুততম মানব ও মানবী বেড়িয়ে আসবে। যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশকে প্রতিনিধিত্ব করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়েম দাদ খান নওশাদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান বলেন, ১৪ জুনয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। জেলা পর্যায়ের খেলা ১ থেকে ৫ ফেব্রুয়ারি এবং বিভাগীয় পর্যায়ের খেলা ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ষষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের ‘ক’ গ্রুপে রাখা হয়েছে এবং ৯ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের ‘খ’ গ্রুপে রাখা হয়েছে। ‘ক’ গ্রুপে ১০০, ২০০ মিটার স্প্রিন্ট, হাই জাম্প ও লং জাম্প ইভেন্ট থাকছে। ‘খ’ গ্রুপে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড় ছাড়াও হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেভলিন, শটপুট, ডিসকাস ও ৪ গুণিতক ১০০ মিটার রিলে ইভেন্ট থাকছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..