বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

মুরাদনগরে কম্বল পেয়ে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বাধ ভাঙ্গা আনন্দ

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৯৮ বার পঠিত
অধ্যাপক মো.সাখাওয়াত হোসেন নিশান মুরাদনগর উপজেলার মুজাফফারুল উলুম মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করছেন।

আমার বাড়ি থেকে পুরানো পাতলা একটা কম্বল দিছিল। আজকে এক স্যারের কাছ থেকে এখন একটা কম্বল পাইলাম। এখন আগের কম্বলটা বিছানাতে বিছাতে পারব। আর নতুন কম্বলটা গায়ে দিয়ে ঘুমাতে পারব। আর একটুও ঠান্ডা লাগবে না। আমার মতো অনেকেই কম্বল পাইছে। আমাদের সবারই খুব আনন্দ লাগতেছে। যারা কম্বল দিল আমরা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব। কম্বল পেয়ে আনন্দমাখা মুখে কথাগুলো বলছিল মুরাদনগর উপজেলার মুজাফফারুল উলুম মাদরাসা ও এতিমখানার তালিমুল শিক্ষার্থী আব্দুল মুবিন।

বাংলাদেশ শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিমের পক্ষে অধ্যাপক মো.সাখাওয়াত হোসেন নিশান গত মঙ্গলবার বিকালে ১০২ জন শিক্ষার্থীদের মাঝে ওই প্রতিষ্ঠানের মাঠে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় ওই প্রতিষ্ঠানের শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অধ্যাপক মো.সাখাওয়াত হোসেন নিশান বলেন, বাংলাদেশ শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিমের পক্ষে শীতার্তদের জন্য উপহার হিসেবে কম্বল দিয়েছি। তিনি দেশের বিভিন্ন জেলার শীতার্থদের মাঝে এই কম্বল বিতরণ করে থাকেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
পরে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শিপার্স গ্রুপের সমৃদ্ধি ও পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..