শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

মুরাদনগরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্দেশনায় যুবক আটক

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৯৩ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাকির হোসেন (৪৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা উপস্থিত থেকে ওই যুবককে আটক করার নির্দেশ প্রদান করেন।

অভিযুক্ত জাকির হোসেন উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত্যু আব্দুল গফুর মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের বাহেরচর গ্রামের জাকির হোসেন বেশ কিছুদিন ধরে একই এলাকার ও পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনির ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া আসার সময় উত্ত্যক্ত করে আসছিল। প্রতিদিনের মতো ওই ছাত্রী আজ বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে ছাত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানী করার চেষ্ঠা করে। পরে স্কুল কতৃপক্ষ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা উপস্থিত হয়ে অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে। নিজের অপরাধ স্বীকার না করায় ভ্রাম্যমান আদালতে মুরাদনগর থানা পুলিশ অভিযুক্তকে আটক করে, দন্ডবিধি ৫০৯ দারায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ প্রধান করেন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, মুরাদনগর থানার এস, আই সফিকুল ইসলাম প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..