মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন তাড়াইলে জমি সংক্রান্ত মামলায় বিবাদীর লিখিত জবানবন্দী দাখিল তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উত্তরা ১৫ নম্বর সেক্টরে নওরীন নামের গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য হযরত কায়েদ সাহেব হুজুর রহ.এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁদা না দেয়ায় ঠিকাদারকে পিটিয়ে জখম আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে

মির্জাগঞ্জে কেন্দ্র ঘোষিত ইউনিয়ন বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

জিয়াউর রহমান, (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০৩৫ বার পঠিত

১১ ই ফেব্রুয়ারি ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মির্জাগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত পথযাত্রা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সকাল ১০ঃ০০ ঘটিকায় ছয়টি ইউনিয়নে বিএনপি’র পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মাধবখালি ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব শাহিন চৌধুরীর পাশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলাশ হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর হোসেন ফরাজী,বিশেষ অতিথি উপজেলা যুবদলের সদস্য সচিব, গাজী আতাউর রহমান। এ সময় ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব তোফাজ্জল গাজী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আহসানুল্লাহ পিন্টু এবং বিশেষ অতিথি সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মনির।এ সময় ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমড়াগাছিয়া ইউনিয়নের বিএনপি’র সভাপতি জনাব রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোবারক আলী মুন্সি।এ সময় ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব দেলোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য জনাব গোলাম ফারুক মুন্সী,বিশেষ অতিথি উপজেলা মহিলা দল সভানেত্রী রাশিদা খানম মঞ্জু। ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব লতিফ মৃধা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জনাব হারুনুর রশিদ মুন্সি। ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক জনাব হারুনুর রশিদ মুন্সী। উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ন আহবায়ক বাবুল মুন্সি এবং সৌরভ মুন্সী। ইউনিয়ন বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব, বাবু সেহাংশু সরকার কুট্টি বলেন, কোন বাধা-বিপত্তি আন্দোলনকে রোধ করা যাবে না, ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব শাহাবুদ্দিন নান্নু বলেন, শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও প্রতিটি ইউনিয়নে কর্মসূচি পালন করা হয়েছে,কর্মসূচির সফল করায় সকল ইউনিয়নের নেতাকর্মীকে ধন্যবাদ জানাই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..