বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব নিরসনে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: রাষ্ট্রপতি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর আইজিপির ক্ষমা চাওয়া উচিত: নাহিদ ইসলাম পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, আইন প্রয়োগে কঠোর হওয়ার আহ্বান পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ

বেতাগী এনসিটিএফের বার্ষিক সাধারণ সভা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০২৪ বার পঠিত

বরগুনার বেতাগীতে ন্যাশনাল চিলন্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) জীবন এখানে শেষ নয় প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিশু সংগঠন বেতাগী উপজেলা শাখার বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে ও নতুন কমিটি গঠন করা হয়।

শনিবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভা কক্ষে এনসিটিএফের সভাপতি মোঃ খাইরুল ইসলাম মুন্না সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান ফোরকান। অনুষ্ঠানে উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির।

এনসিটিএফ এর ইশারাত জাহান লিমা ও শিশু গবেষক ইমরান হোসেন সঞ্চলানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, বরগুনা জেলা পরিষদ সদস্য সদস্য শিমু আক্তার, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহাসিন খান, সিআইপিআরবির এরিয়া অফিসার রজত সেন, ভলান্টিয়ার সোহাগ খান প্রমুখ।

গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন জাকির হোসেন মিরাজ।
এনসিটিএফ এর সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয় মোঃ খাইরুল ইসলাম মুন্না , সহ-সভাপতি ইমরান হোসেন ,সাধারণ সম্পাদক ইশরাত জাহান লিমা ,যুগ্ম সাধারণ সম্পাদক, সুমন মিয়া , সাংগঠনিক সম্পাদক হাসান মাহামুদ পিয়াল, শিশু সাংবাদিক মেয়ে তাকওয়া তারিন নুপুর, শিশু সাংবাদিক ছেলে সৌরভ জোমাদ্দার, শিশু গবেষক ছেলে মাইনুল ইসলাম তন্ম, শিশু গবেষক মেয়ে তিশা ইসলাম, শিশু সাংসদ মেয়ে রাইসা ইসলাম, শিশু সাংসদ ছেলে আরিফুল ইসলাম মান্না ।

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিডিপির ওয়াই মুভস প্রজেক্ট এর আয়োজনে বেতাগী এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভায় অতিথিরা তাদের বক্তব্যে শিশু অধিকার শিশু সুরক্ষা প্রযুক্তিগত জ্ঞানলব্দ করা ও মানবিক মানুষ হয়ে গড়ে ওঠার ওপার গুরুত্ব দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..