শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

বগুড়ায় জামাই হত্যার দায়ে শশুরের যাবজ্জীবন

এনামুল হক রাঙ্গা (বগুড়া প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০০৫ বার পঠিত
বগুড়ায় জামাই পান্না মন্ডলকে (২০) হত্যা মামলায় আসামি শ্বশুর দুলাল মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করার আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত দুলাল মন্ডল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শিমুলতাইড় গ্রামের মৃত ইফাজ মন্ডলের ছেলে।

জানা গেছে, গত ২০১৪ সালের ১ মার্চ রাতে জামাই পান্না মন্ডলকে হত্যা করে মৃতদেহ যমুনা নদীতে ফেলে দেওয়া হয়। পরে পান্নার মৃতদেহ উদ্ধার হলে তার বাবা মামলা দায়ের করেন। ওই মামলায় গত বছরের ২২ অক্টোবর বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন জামাই পান্নাকে হত্যার দায়ে শ্বশুর দুলালকে যাবজ্জীবন ও মৃতদেহ গুমের দায়ে আরও সাত বছরের কারাদন্ড ও জরিমানার আদেশ প্রদান করেন। ওই রায় প্রদানের সময় আসামি পলাতক ছিল।

সাজাপ্রাপ্ত দুলাল মন্ডল আজ সোমবার আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..