বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

মির্জাগঞ্জে ভাষা দিবসে ‘ভূমি অফিস’ কর্তৃক জাতীয় পতাকার অসম্মান

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০৩০ বার পঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মির্জাগঞ্জে ভুমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন চরম অবমাননার ঘটনা ঘটেছে।২১ শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন ভুমি অফিসে এমন চিত্রের দেখা মিলে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ্বনর্মিতভাবে উত্তোলনের নির্দেশনা থাকলেও তার ব্যতিক্রম চিত্র লক্ষ করা গেছে এ ভূমি অফিসে।উত্তোলন না করে দুমড়ে মুচড়ে জাতীয় পতাকা ফেলা রাখা হয়েছিল অফিসের সামনে ময়লা জায়গায়।

ওই অফিসের পিয়ন মোঃ চান্দু মিয়া বলেন, পতাকার বাঁশ কে যেন নিয়ে পতাকা ফেলে রেখেছে। অফিসের তসিলদার মোঃ খলিলুর রহমান সেও একই অযুহাত দেখান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাইয়েমা হাসান বলেন, এ বিষয়ে তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহন করা হবে।

অন্যদিকে উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাইয়েমা হাসানের সভাপতিত্বে অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জনাব ইসমাইল হোসেন মৃধা।উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব জষিম উদ্দিন জুয়েল বেপারী, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জনাব রফিকুল ইসলাম জোমাদ্দার।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..