শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবহেলিত রাজগাতী ইউনিয়নকে আংশিক নয়, পুরোপুরি সহযোগিতা করব: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রূপগঞ্জে সন্ত্রাসী সাকিল গ্রেপ্তার রাজধানীতে ফের বাড়ল সবজির দাম আমতলীতে স্থিতাবস্থা আদেশের মধ্যে জমিতে ঘর নির্মাণের অভিযোগ, যুবদল নেতাকে আটকে রাখার দাবি তাড়াইলে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থানায় জিডি মোরেলগঞ্জে কথিত দুর্ধর্ষ ডাকাত কবির বয়াতী গ্রেপ্তার মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার মিমাংসাকারী মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ

বেতাগীতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেয়ে ৫ শিশু অসুস্থ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬১১৬ বার পঠিত

বরগুনার বেতাগীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ৫ শিশু অসুস্থ হয়েছে। অসুস্থ শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এতে গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে, সোম ও মঙ্গলবার সকালে টিকা খাওয়ার পরে বেতাগী পৌরসভার ৮ নংওয়ার্ডের মো. খোকন সরদারের ১ বছর বয়েসী আদিবা আফরিন, ৪ নং ওয়ার্ডের দুই বছর বয়েসী ণুর মোহাম্মদ, হোসনাবাদ গ্রামের ৮ মাস বয়েসী হুমাইরা, দুই বছর ৩ মাস বয়েসী ওমর ফারুক, দুই বছর বয়েসী রহমাতুল্লাহ নামে ৫ শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের তাৎক্ষনিকভাবে শিশু চিকিৎসা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালে নিয়ে আসা শিশুদেরকে কে টিকা কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে অভিভাবকদের কাছ থেকে জানা গেছে। বেতাগী পৌরসভার ৮ নংওয়ার্ডের অসুস্থ শিশু আদিবা আফরিনের বাবা মো. খোকন সরদার বলেন, টিকা খাওয়ানোর ১ দিন পর তার সন্তান অসুস্থ হয়ে পড়ে। বাড়ীর আশেপাশেই হাসাপাতাল। তাই তাৎক্ষনিক ভর্তি করি। বর্তমানে তার অবস্থার অনেকটা উন্নতি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: ফাহমিদা লস্কর জানান, কিছু শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ছিল। ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শিশু অসুস্থ হওয়ার তিনি কোন কারণ দেখছেন না। অতিরিক্ত ক্যাপসুল খেলে কারো কারো বমিভাব অথবা অসুস্থ্য হতে পারে বলে তিনি জানান। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত একটি ভিটামিন এ ক্যাপসুল। এ ক্যাপসুল গ্রহণের কারণেই যে শিশুরা অসুস্থ হয়েছে তা তিনি নিশ্চিত নন।

বেতাগী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মো: হারুন অর রশিদ বলেন, ‘ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শিশুদের অসুস্থ হওয়ায় খবর শুনে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। কখন কোন শিশু অসুস্থ হয়ে পরে’ বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন বলেন, এ খবরে স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। আমি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..