বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

খেলাধুলা শারীরিক চর্চার একটি অংশ: ওসি মির্জাগঞ্জ থানা

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬২৯০ বার পঠিত

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

২৩ শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় মির্জাগঞ্জ দরগাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মির্জাগঞ্জ একাদশ বনাম–মজিদ বাড়িয়া একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মির্জাগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য জনাব আল আমিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শারীরিক চর্চার একটি অংশ, খেলাধুলা শরীর, স্বাস্থ্য, মন ভালো থাকে। যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে এনে খেলাধুলায় উৎসাহিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সম্পাদক জনাব নাসিম আলম বাদল, সেবক সমাজ মামুন মল্লিক, মোসলেম হাওলাদার,মির্জাগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি জনাব ইমরান বাহাদুর, সহ-সভাপতি আবু তালেব খান, যুগ্ন সম্পাদক বাইজিদ ও আলামিন মীরা। উৎসবমুখর এই খেলায় মির্জাগঞ্জ একাদশ ৫ –১ মজিদবাড়িয়া একাদশ। মির্জাগঞ্জ একাদশ জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..