রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মুরাদনগরে আগুনে পুড়ে সর্বস্ব হারানো কৃষক সহিদ মিয়ার পাশে মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশন

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৫৯৯৮ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে আগুনে পুড়ে সর্বস্ব হারানো কৃষক সহিদ মিয়ার হাতে আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশনের সদস্যগণ।

‘কুমিল্লার মুরাদনগরে আগুনে স্বপ্ন পুড়ে ছাই কৃষক সহিদ মিয়া’ শিরোনামে গত ২৪ ফেব্রুয়ারির পত্রিকায় সংবাদ প্রকাশ করে। যার ফলে বিষয়টি মুরাদনগর উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশনের নজরে আসে। মানবিকতায় সারা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভুইয়া জনি ব্যক্তিগত সহায়তার পাশাপাশি সরকারী ভাবে সহায়তার উদ্যোগ নিয়েছেন। অপর দিকে মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশন শুক্রবার বিকেলে সহিদ মিয়ার বাড়িতে গিয়ে তার হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় অসহায় কৃষক সহিদ মিয়া (৪৮) আবেগে আপ্লুত হয়ে বলেন, কিস্তি তুলে তিনটি গরু কিনেছিলাম। ছয়টা কিস্তির মধ্যে তিনটি কিস্তি দিয়েছি। আগুনে আমার সব কিছু পুড়ে ছাই করে দিয়েছে। এখন আমার খেয়ে পরে বাচতে কষ্ট হচ্ছে তার মধ্যে কিস্তি কিভাবে চালাই।

উল্লেখ্য গত ২৩ ফেব্রয়ারী বৃহস্পতিবার ভোর রাতে স্থানীয় লোকজন হঠাৎ সহিদ মিয়ার দোকান ঘর থকে ধোঁয়া বের হতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বলে চারদিকে ছড়িয়ে পড়ে। পরোক্ষণে স্থানীয় মসজিদের মাইকে আগুন নিভানোর জন্য আহবান করলে, স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সহিদ মিয়ার দোকান ঘরের পাশের কক্ষে থাকা তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। মুরাদনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. নূরুল হুদা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে সহিদ মিয়ার আনুমানিক ৫-৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভুইয়া জনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা পরিষদ, ত্রান ও দূর্য্যোগ মন্ত্রণালয় থেকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..