বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

সর্বস্তরের নারী ও পুরুষদের অংশগ্রহনে গাইবান্ধায় ওয়ার্ড ভিত্তিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৫৯৮৭ বার পঠিত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় আওয়ামীলীগের সর্বস্তরের নারী পুরুষ নেতা কর্মীদের অংশ গ্রহনে গাইবান্ধা পৌর এলাকার ওয়ার্ড ভিত্তিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে পৌর আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতলুবর রহমানের আয়োজনে পৌর এলাকার কয়েকটি ওয়ার্ডের উঠানে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র মতলুবর রহমানের সভাপতিত্বে এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। তিনি বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমগুলো তুলে ধরে সরাসরি জনগণের হাতে পৌছানো সুবিধাগুলোর চিত্র উল্লেখ্য করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কার জয় নিশ্চিত করার জন্য নেতাদের পাশাপাশি কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি তাহমিদুর রহমান সিজু, আসিফ সরকার, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি রায়হান সরকার, গাইবান্ধা সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ শতার্ধিক আওয়ামীলীগের অঙ্গসংগঠন নেতাকর্মীরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..