রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশ ওআইসির মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৫৯৫৮ বার পঠিত

ওআইসির ইসলামিক মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। পাশাপাশি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বার্তায় বলা হয়, সুসংবাদ ! ওআইসি’র ইসলামিক মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া এশিয়ার অন্য দুটি দেশ তুরস্ক ও ইরানও এ সংস্থার সদস্য নির্বাচিত হয়েছে।

মোমেন জানান, বাংলাদেশ ওআইসি’র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। আর স্বাগতিক দেশ মৌরিতানিয়া ওআইসির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও ফিলিস্তিন এবং নাইজেরিয়াও সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..