বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণতান্ত্রিক দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠক জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করব : স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের ছুটি শেষে খুলল অফিস এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার ব্যক্তিগত অপরাধে কেন দলীয় ট্যাগ? তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের

কুমিল্লার নাঙ্গলকোটে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৫৯৪৬ বার পঠিত

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। ৩ এপ্রিল দিবাগত রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকার শহীদ স্টোরের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে যায় বলেও জানা গেছে।

৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আবদুল মান্নান।

গ্রেফতার পাঁচ ডাকাত হচ্ছে -চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব খৈয়াছড়া গ্রামের মুজিবুল হকের ছেলে সেলিম উদ্দিন, চট্টগ্রামের পাহাড়তলীতে বসবাসরত লক্ষ্মীপুর জেলার কমলগঞ্জ উপজেলার চর জগবন্ধু গ্রামের মৃত আব্দুল শহীদ এর পুত্র নূর মোহাম্মদ রানা, গাইবান্ধা সদর উপজেলার মৌজা মালিবাড়ীর আব্দুস সামাদ এর পুত্র আনোয়ারুল ইসলাম ওরফে কাঞ্চিয়া, চট্টগ্রামের পাহাড়তলী এলাকার ভাড়া বাসায় বসবাসকারী লক্ষীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কালী বৃত্তি গ্রামের আলমগীর হোসেনের পুত্র নুরুদ্দিন এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছা মৌলভীবাজার গ্রামের সোহেল মিয়ার পুত্র মোঃ বাদশা।

এ সময় তাদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল, একটি স্টিলের চাপাতি, একটি স্টিলের ছোড়া, একটি প্লাস্টিকের বাট যুক্ত লোহা কাটার একটি একটি লোহার পাইপ সহ অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে- নাঙ্গলকোট উপজেলা এলাকায় ডাকাতি করার প্রস্তুতি হিসেবে তারা সেখানে ঝড় হয়েছিল। এ ঘটনায় নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার সকলেই একাধিক মামলার আসামি বলেও জানিয়েছেন তিনি। এসময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশরাফুজ্জামান,
সিনিয়র সহকারি পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..