শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ

ঝালকাঠিতে ব্যবসায়ীদের উপর হামলাকারীদের গ্রেফতার’র দাবিতে মানববন্ধন

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৫৯৫৮ বার পঠিত

ঝালকাঠির রাজাপুরের উত্তর সাতুরিয়া গ্রামে তুচ্ছ ঘটনার জেরে দুই গাছ ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে পা ভেঙে দেয়া ও রড দিয়ে পিটিয়ে আহতের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

উপজেলার সাতুরিয়া স্কুল এলাকার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ভূক্তভোগী পরিবারের নারী-শিশুসহ ওই এলাকার বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সুজন হোসেন, নাজমুল হোসেন রুনু, সাব্বির আহম্মেদ ও পারভেজ হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, গত বুধবার বিকেলে ছাগলে বোরো বীজতলা খাওয়ার প্রতিবাদ করায় স্থানীয় হান্নান, নাঈম, নাবিল ও দেলেয়ারসহ একদল ব্যক্তিরা মিলে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গাছ ব্যবসায়ী নাসির উদ্দিরের পা ভেঙে দেয় ও গাছ ব্যবসায়ী রশিদ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে জখম করে দেয়।

এ ঘটনায় নাসির বাদি হয়ে বৃহস্পতিবার মামলা করলে পুলিশ হান্নান ও তার ছেলে নাবিলকে গ্রেফতার করে। বাকি আসামীদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। এ মহলটি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে মারধর করায় এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে। তাদের কঠোর বিচার দাবি করেন তারা।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, মামলার দুই আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..