শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

মির্জাগঞ্জের সালাম আরও বেপরোয়া

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫৮৩৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ মির্জাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম সিকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, হয়রানি, প্রতারণা ও নারীঘটিত নানা অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে তিনি এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন।

অভিযোগ রয়েছে, তিনি বিগত ১৭ বছর ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন এবং ভিন্নমত পোষণকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করতেন। স্থানীয় এক ডিশ ব্যবসায়ী মাহাবুব অভিযোগ করেন, ডিশের বিল চাওয়াকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এছাড়াও উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের পায়রাপুঞ্জ গ্রামে এক নারীকে ধর্ষণ করে । ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০৪/২৩)। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক ওই নারীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। নারীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয়দের আরও অভিযোগ, আব্দুস সালাম নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এবং শিক্ষকের দায়িত্ব পালনের পরিবর্তে বিভিন্ন ঠিকাদারি ও ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও নারীঘটিত একাধিক অভিযোগ রয়েছে বলেও এলাকাবাসীর দাবি। এছাড়া বিভিন্ন সমবায় সমিতি থেকে ঋণের নামে টাকা নিয়ে আত্মসাতের অভিযোগও রয়েছে বলে জানা গেছে। অভিযোগ আছে ঢাকায় এক ঠিকাদারের প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুস সালাম সিকদারের বক্তব্য পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..