শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

পটুয়াখালীতে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, ভাইদের বিরুদ্ধে জিডি

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫৭৯২ বার পঠিত
ছবি: সংগৃহীত

পটুয়াখালী পৌর শহরের ৪ নং ওয়ার্ড দক্ষিণ সবুজবাগ এলাকায় পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে দুই সহোদর ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী হেলাল আহম্মেদ রিপন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানা সূত্রে জানা যায়, গত ১০ মে ২০২৬ তারিখে পটুয়াখালী সদর থানায় করা সাধারণ ডায়েরি নং-৪৬৩ এবং জিডি ট্র্যাকিং নং-9GBI4M অনুযায়ী, দক্ষিণ সবুজবাগ এলাকার বাসিন্দা হেলাল আহম্মেদ রিপন অভিযোগ করেন যে, তার বড় দুই ভাই মো. শাহ আলম প্যাদা (৫৭) ও মো. জালাল প্যাদা (৬২) দীর্ঘদিন ধরে তার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা স্থানীয় সালিশ ও আইন-কানুনকে তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন। সর্বশেষ গত ১০ মে দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে তারা তার ভোগদখলীয় সম্পত্তির ভেতরে জোরপূর্বক একটি পাকা দোকানঘর নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেন।

এ সময় হেলাল আহম্মেদ রিপন নির্মাণকাজে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে তাকে প্রকাশ্যে খুন-জখমের হুমকিও দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ রয়েছে।

ঘটনার সাক্ষী হিসেবে রিপনের স্ত্রী আয়শা আক্তার (২১) এবং স্থানীয় বাসিন্দা নয়ন সিকদারের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছেন বলে তিনি দাবি করেন।

ভুক্তভোগী হেলাল আহম্মেদ রিপন জানান, “আমি আমার বৈধ সম্পত্তি রক্ষার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছি। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

পটুয়াখালী সদর থানার দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত বিরোধ নিষ্পত্তি না হলে এলাকায় যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..