শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইফতিয়াজের সব বিষয়ে A+ অর্জন, গর্বিত বাবা ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন: মোরেলগঞ্জে বিদ্যালয়ের সহকারি শিক্ষককে বিরুদ্ধে ষড়যন্ত্র আদমদীঘিতে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর ও প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ বগুড়ার ডিসি আদমদীঘিতে মাদ্রাসায় কিশোরকে বলৎকার, শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১

গণশুনানিতে মিলছে চিকিৎসাসেবাও, বরগুনা ডিসির ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসা

রাসেল মৃধা, (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫৭৫৬ বার পঠিত

জনগণের দোরগোড়ায় কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা পৌঁছে দিতে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে যুক্ত হয়েছে ব্যতিক্রমী মানবিক সেবা। অভিযোগ ও বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি চিকিৎসাসেবা প্রত্যাশী অসহায় ও দরিদ্র মানুষের জন্য গণশুনানির স্থানেই বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসা ও পরামর্শের ব্যবস্থা করা হয়েছে।

বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের উদ্যোগে চালু হওয়া এ ব্যবস্থায় গণশুনানিতে আসা রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এতে প্রশাসনিক সহায়তার পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবাও পাচ্ছেন সেবাপ্রার্থীরা।

সাধারণত গণশুনানিতে নাগরিকদের অভিযোগ ও আবেদন গ্রহণের পর তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয় এবং পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হয়। তবে চিকিৎসাসেবা প্রত্যাশী অসহায় মানুষের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমিয়ে গণশুনানির স্থানেই চিকিৎসকের পরামর্শের ব্যবস্থা করায় দ্রুত সেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

জেলা প্রশাসনের এই উদ্যোগে প্রশাসনিক সেবা ও স্বাস্থ্যসেবার মধ্যে তৈরি হয়েছে সরাসরি সংযোগ। প্রচলিত গণশুনানির কাঠামোর বাইরে গিয়ে সেবাপ্রার্থীদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়ার উদ্যোগটি ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সাপ্তাহিক গণশুনানিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নিয়ে পারিবারিক, সামাজিক, ভূমি-সংক্রান্ত জটিলতা, প্রশাসনিক সহায়তা ও স্বাস্থ্যসেবাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক প্রতিটি সেবাপ্রার্থীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার বলেন, “নাগরিকদের ভোগান্তি কমানো এবং সেবার মান উন্নত করতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। জনগণের সঙ্গে প্রশাসনের সরাসরি সংযোগ তৈরিতে সাপ্তাহিক গণশুনানি অত্যন্ত কার্যকর। প্রান্তিক মানুষের কাছে প্রশাসনিক সহায়তা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে।”

সেবাপ্রার্থীরা বলছেন, এ উদ্যোগের ফলে গণশুনানি এখন শুধু অভিযোগ গ্রহণের আনুষ্ঠানিকতা নয়; বরং একই সঙ্গে সমস্যা চিহ্নিতকরণ, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় সেবা পাওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..