রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

পটুয়াখালীতে মেডিকেল কলেজের উদ্যোগে “বিশ্ব স্ট্রোক দিবস” পালিত

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৫৯৩৫ বার পঠিত
“স্ট্রোক ব্রেনের রোগ, হার্টের রোগ নয় “এমনই স্লোগানে ২৮ অক্টোবর (রবিবার)পটুয়াখালী মেডিকেল কলেজের মেডিসিন ও নিউরোলজিস্ট বিভাগের  উদ্যোগে স্টক দিবস পালিত হয়।
দিবসটিতে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে মেডিকেল কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে একটি র‍্যালির আয়োজন করা হয়। পটুয়াখালী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজের হাসপাতালের গেট ঘুরে পুনরায় মেডিকেল কলেজ এর প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
র‍্যালি পরবর্তী বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি চারজনের একজন জীবন অন্তত একবার স্ট্রোকের কবলে পড়ে। প্রতি বছর অন্তত দেড় কোটি মানুষ স্ট্রোক করে থাকেন। যাদের মধ্যে অন্তত ৬০ লাখ মানুষ মৃত্যুবরণ করেন।
সরাবিশ্বের মতো বাংলাদেশের মৃত্যুর অন্যতম প্রধান কারণ স্ট্রোক। মৃত্যুর কারণের দিকে থেকে স্ট্রোকের অবস্থান তৃতীয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন  অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডাঃ মশিউর রহমান, সহযোগী অধ্যাপক ডাঃআতিকুর রহমান, সহযোগী অধ্যাপক ডাঃমশিউর রহমান খোকন, ডাঃ মনিরুজ্জামান হীরা প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..