পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৩ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের রক্তদহ বিলের শাখা সংলগ্ন এলাকায় দমদমা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ৩ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোফাক্খের আলম স্বপন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মঞ্জু, সান্তাহার পৌর বিএনপির সদস্য আতোয়ার হোসেন, পৌর যুবদলের ১নম্বর সদস্য আব্দুর সবুর সবুজ, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, উপজেলা যুবনেতা ফারুক হোসেন জিকো, সান্তাহার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির ছনি ও সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ আবির।
এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দমদমা পূর্বপাড়া জামে মসজিদের উপদেষ্টা খায়রুল ইসলাম, সভাপতি জাকাতুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুর রহমান হেলু, ব্যবসায়ী ফারুক হোসেন, সান্তাহার ইউনিয়ন কোকো পরিষদের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল হোসেন, সাইদুল, আনিছুর, সেন্টু ও উজ্জ্বলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মসজিদ, এলাকাবাসী ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।