মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন তাড়াইলে জমি সংক্রান্ত মামলায় বিবাদীর লিখিত জবানবন্দী দাখিল তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উত্তরা ১৫ নম্বর সেক্টরে নওরীন নামের গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য হযরত কায়েদ সাহেব হুজুর রহ.এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁদা না দেয়ায় ঠিকাদারকে পিটিয়ে জখম আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে

হরিরামপুর উপজেলাকে চাঁদামুক্ত ঘোষণা করলো নবনির্বাচিত এমপির কর্মীরা

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৬০৩৮ বার পঠিত

মানিকগঞ্জে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, অটোটেম্পো, নছিমন থেকে কোনো ধরনের চাঁদা নেয়া যাবে না বলে কঠোর হুশিয়ারি দেন নবনির্বাচিত এমপি দেওয়ান জাহিদ আহমেদ টুলু ও উপজেলা চেয়ারম্যান দেওয়ার সাইদুর রহমানের কর্মীরা।

আজ বুধবার (১০ জানুয়ারী) দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রবিউল ইসলাম রাজার নেতৃত্বে উপজেলার ঝিটকা বাজারের সব ধরনের মটর যান মালিক, শ্রমিক ও চালকদের এ ঘোষণা দেন তারা।

এসময় জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রবিউল ইসলাম রাজা বলেন, নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহিউদ্দিন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের দিকনির্দেশনায় আজ উপজেলার ঝিটকা বাজারের সকল যানবাহন স্ট্যান্ড চাঁদামুক্ত ঘোষনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, হরিরামপুর উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম আরজ, হরিরামপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক কামরুল হাসান ফিরোজ, হরিরামপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক সদস্য আরিফ, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামিউল তায়েব উৎস, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ওসমান গনি, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য স্বাধীন হোসেন, গোপিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল, রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের, গোপিনাথপুর ইউনিয়ন যুবলীগ নেতা রেজাউল করিম।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..