রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার মাথা গোঁজার ঠাঁই নেই, বীর নিবাসের কাজ বন্ধ—আমরণ অনশনে ৮০ বছরের আজহার মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন তুহিন রেজা তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস এইচএসসিতে পাশ করা সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন তুহিন রেজা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন তুহিন রেজা------------ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার মানবাধিকারবিষয়ক সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব মো. তুহিন রেজা। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য তাঁকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

সংগঠনটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও নেপালের পশ্চিম প্রদেশের গভর্নর নজির মিয়ার সম্মতিক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মো. তুহিন রেজাকে এ মনোনয়ন দেওয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসা ও শিল্প খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় মো. তুহিন রেজা বিভিন্ন সময়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

মো. তুহিন রেজা দেশের ব্যবসায়িক অঙ্গনের একজন পরিচিত করপোরেট ব্যক্তিত্ব। তিনি ঢাকা ক্লাবের নির্বাচিত পরিচালক ও ফিন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আলিফ ম্যানুফ্যাকচারিং পিএলসি, এমটি করপোরেশন ও আলিফ ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ফিনিক্স ফিন্যান্স লিমিটেডের চেয়ারম্যান এবং বেসেল ইনভেস্টমেন্টের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।

পাশাপাশি তিনি ফিনিক্স ইনভেস্টমেন্ট ব্যাংক (লাওরিয়ান) লিমিটেড, কুরেরপে এশিয়া নেক্সাস ইনভেস্টমেন্ট ব্যাংক, গোল্ডেন টাচ ইনভেস্টমেন্ট ব্যাংক, এসএইচ ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড, এশিয়া নেক্সাস ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড, ইউনিব্যাংক এসএ লিমিটেড, বিজ ব্যাংক লিমিটেড, ইউরোপিয়ান মার্চেন্ট ট্রেড ব্যাংক এলএলসি ও ক্রেডিট ফনসিয়ারের এজব্যাংক এসএ-এর গ্লোবাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, উপদেষ্টা পরিষদে মো. তুহিন রেজার অন্তর্ভুক্তি সংগঠনটির মানবাধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা ও জনসচেতনতামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে। তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্ব মানবাধিকার উন্নয়ন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংগঠনটি আশাবাদ ব্যক্ত করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..