বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

যুবকের সাহসী ভূমিকায় আগুন থেকে রক্ষা পেল বেতাগী বন্দর

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৫৯৭৭ বার পঠিত

জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ অগ্নিসংযোগ থেকে বেতাগী বন্দরকে রক্ষা করলেন অপুর্ব কুন্ড নামের এক যুবক।

গত ১৬ মার্চ রাত আনুমানিক দশটার সময় বেতাগী বাজারের সাতরং গার্মেন্টস দোকান সংলগ্ন রোডে বিদ্যুতের ট্রান্সফর্মারে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে বাজারে হুলুস্থুল পরে যায়। শত শত মানুষ রাস্তায় নেমে হৈচৈ করতে থাকে।

এমন সময় অপুর্ব নামের একটি যুবক একটি ষ্টিলের মই নিয়ে বিদ্যুতের পিলারে উঠে অগ্নিনির্বাপক গ্যাস মেরে আগুন নিভিয়ে দেন।

এ বিষয়ে অপুর্ব জানান, আগুন নিভাতে তার পাঁচটি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করতে হয়েছে। আগুন নিভে যাওয়ার পরে বন্দরের মানুষের মনে স্বস্তি ফিরে আসে।

অন্য দিকে, তার সাহসিকতার জন্য অনেকেই উপজেলা প্রশাসন থেকে তাকে পুরস্কৃত করার জন্য দাবি জানিয়েছেন পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..