বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বেতাগীতে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

আরিফুর রহমান সুজন:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৫৯৫৩ বার পঠিত

বরগুনার বেতাগী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহন করতে পদত্যাগ করছেন হোসনাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক খলিলুর রহমান খান।

বৃহস্পতিবার, ১৮/০৪/২০২৪ ইং তারিখ দুপুরে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের কাছে পদত্যাগ পত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খলিলুর রহমান খান পর পর দুইবার হোসনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, প্রাথমিক প্রক্রিয়া শেষে খলিলুর রহমানের পদত্যাগপত্র গ্রহণ করে হোসনাবাদ ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে । একইসাথে ওই ইউনিয়নের পরবর্তী উপ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত প্যানেল চেয়ারম্যান—১ (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

উপজেলার । পদত্যাগকারী ওই চেয়ারম্যান বেতাগী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও হোসনাবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.খলিলুর রহমান খান। তিনি পরপর দুইবার হোসনাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার দুপুরে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

খলিলুর রহমান খান পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ” দি কান্ট্রি টুডে” কে বলেন “তৃনমূলের নেতাকর্মীদের দাবির কারনে আমি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছি। সুষ্ঠু নির্বাচনে হলে আমি জয়লাভ করবো এবং বেতাগী উপজেলার উন্নয়নের জন্য কাজ করবো “।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..