বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া

বেতাগীতে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৫৯২০ বার পঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বেতাগীতে পাঁচটি প্রতিষ্ঠানের ১৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরগুনা জেলা কার্যালয়ের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বেতাগী পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস অভিযানের নেতৃত্ব দেন। এ সময়ে বেতাগী থানার পুলিশের সদস্যরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাকে সহযোগিতা করে।

বরগুনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে বেতাগীতে অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত লাভে পণ্য বিক্রি ও ভারত থেকে আমদানিকৃত পণ্যে আমদানিকারকের সিলমোহর না থাকায় ডিম, মুদি ও কাঁচা বাজারে অভিযান চালিয়ে ৫টি দোকানে ১৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..