শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

আমরা জনগণের সেবক হবো,আমরা জনগণের শাসক হবো না: কুট্টি সরকার

জিয়াউর রহমান (মির্জাগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৫৮৯৮ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

শনিবার ( ১৬ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা কোর্ট এলাকা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে বিশাল এক বর্ণাঢ্য র‍্যালী বের করেন। এসময় তাদের সাথে ব্যান্ড পার্টির সদস্যরা সানাইয়ের শ্রুতিমধুর সুরে ও ঢোলের শব্দে মুখরিত করে তুলে। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

র‍্যালীপূর্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

প্রধান অতিথি বলেন, আমরা জনগণের সেবক হবো আমরা জনগণের শাসক হবো না, আপনারা দরজা জানালা খুলে ঘুমাবেন, কোন সন্ত্রাস, চাঁদাবাজ, ডাকাত থাকবে না,

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ পিনু, পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন প্রমুখ।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী ও তাঁর তাৎপর্যপূর্ণ অবদান এবং ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..